‘মানবিক’ কারণে ফেরিতে পার হচ্ছে মানুষ-হালকা যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১৭:১৭আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭:১৭

করোনাভাইরাস রোধে দেশব্যাপী আরোপিত লকডাউনেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত ফেরিতে মানুষ ও যানবাহন পার হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলছে, ‘মানবিক’ কারণে মানুষসহ হালকা যানবাহনগুলো ফেরিতে পারের সুযোগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকেই পাটুরিয়া ঘটে মানুষের সমাগম দেখা যায়। সকালেই রাজবাড়ীর দৌলতদিয়া থেকে রো রো ফেরি ‘ভাষা শহীদ বরকত’ পাটুরিয়া ফেরি ঘাটের তিন নম্বর পন্টুনে এসে পৌঁছে। ফেরি থেকে শতাধিক মোটরসাইকেল ও যাত্রী নামতে দেখা যায়। এছাড়া ছোট-বড় সব ধরনের গাড়ি দেখা গেছে ফেরিটিতে। দিনব্যাপী এমন চিত্রই দেখা গেছে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে কিছু যাত্রী ও অন্যান্য গাড়ি ফেরিতে উঠে যাচ্ছে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা বলেন, ‘পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবায় নিয়জিত প্রতিষ্ঠানের গাড়ি চলছে। গত রাতে কিছু গাড়ি দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছিল। মানবিক কারণে সেগুলোকে ফেরি পারের সুযোগ দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি