১৫ লাখেও ‘শাকিব খান’ ‘ডিপজল’কে বিক্রি করেননি জিসান

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১৬:৪২আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৭:৩৬

ঈদুল আজহায় বিক্রির জন্য টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের তরুণ উদ্যোক্তা ও কলেজছাত্র জোবায়ের ইসলাম জিসান কয়েকটি গরু প্রস্তুত করেন। এর মধ্যে দুটি গরুর নাম দেন ‘শাকিব খান’ ও ‘ডিপজল’। দুটির ওজন প্রায় ৩১ মণ করে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে এবার বিক্রি করতে পারেননি তিনি। বিক্রি না হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন এই খামারি।

জানা গেছে, জিসান ঈদুল আজহায় বিক্রির জন্য ছয়টি ষাঁড় প্রস্তুত করেন। এর মধ্যে ‘শাকিব খান’ ও ‘ডিপজল’ নামের গরু দুটি সবচেয়ে বড়। ফ্রিজিয়ান জাতের গরু দুটির বয়স দুই বছর সাত মাস করে। করোনার কারণে বড় গরুর দাম কম—এমন খবরে ষাঁড় দুটিকে হাটে তোলেননি জিসান। হাটে না তুললেও বাড়িতে এসেছিলেন একাধিক ক্রেতা। তারাও কাঙ্ক্ষিত দাম বলেননি। এজন্য ষাঁড় দুটিকে বিক্রি করেননি। তবে বাকি চারটি গরু বিক্রি করেছেন।

ফ্রিজিয়ান জাতের এই গরুটির নাম শাকিব খান

জিসান বলেন, ‘কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুইটি ষাঁড়কে বিক্রি করা হয়নি। করোনার কারণে দাম কম থাকায় হাটেও তুলতে পারিনি। বাড়িতে একাধিক ক্রেতা এসেছিলেন। শাকিব খানের ১৩ লাখ ও ডিপজলের দাম ১২ লাখ টাকা হাঁকা হয়েছিল। কিন্তু ক্রেতারা শাকিব খানের দাম আট লাখ ও ডিপজলের দাম সাত লাখ টাকা বলেন।’

তিনি আরও বলেন, ‘ষাঁড় দুটিকে বিক্রি করাটাই ভালো ছিল। এখন তাদের বিক্রি নিয়েই চরম দুশ্চিন্তায় আছি। আমার প্রতিটি দিন কাটছে চরম হতাশায়।’

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের