সিলিন্ডারের দাম নিয়ে বাগবিতণ্ডায় দোকানে আগুন, যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ০২:৫৯আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৩:০২

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে পেট্রল ঢেলে দোকানে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ দোকানির ভাই আরিফ হোসেনের (২৪) মৃত্যু হয়েছে।

ঘটনার চার দিন পর সোমবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফ উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয় খালি গ্রামের জজ মিয়ার ছেলে।  

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের চৌরাস্তায় ভাই ভাই ট্রেডার্স থেকে একটি গ্যাস সিলিন্ডার কেনেন তোফাজ্জল সরকার। গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে দোকান মালিক মোজাম্মেলের সঙ্গে তোফাজ্জলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারিতে জড়ান তারা। 

খবর পেয়ে তোফাজ্জলের ভাই মোফাজ্জল সরকার ও তাইজু সরকার এসে দোকানে হামলা চালিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে দোকান মালিক ও তার তিন ভাই অগ্নিদগ্ধ হন। এ ঘটনায় দোকান মালিক মোজাম্মেল হোসেনের ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের নামে শুক্রবার (২৩ জুলাই) সকালে শ্রীপুর থানায় মামলা করেন। সোমবার রাতে অগ্নিদগ্ধ আরিফ হোসেনের মৃত্যু হয়েছে। ওই মামলা এখন হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম