মেয়র আইভীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ২০:২৭আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০৬

মায়ের মৃত্যুতে শোকে কাতর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) এ কে এম শামীম ওসমান।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে নগরীর মাসদাইর পৌর করবস্থানে গিয়ে সদ্যপ্রয়াত মেয়র আইভীর মা মমতাজ বেগমের কবর জিয়ারত করেন এ সংসদ সদস্য। এরপর মেয়র আইভীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। আইভী ও তার শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে শামীম ওসমান বড় ভাইয়ের মতো সবার খোঁজ খবর নেন।

মেয়রের মাথায় স্নেহের পরশে কয়েকবার হাত বুলিয়ে সান্ত্বনাও দেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতাদের নিয়ে প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করেন শামীম ওসমান। এ সময় মেয়র আইভী তার মায়ের কুলখানি উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জুলাই) বাদ আছর দোয়ায় অংশ নিতে শামীম ওসমানসহ উপস্থিত সবাইকে অনুরোধ জানান। শামীম ওসমানও উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এই দোয়ায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে নিজে উপস্থিত থাকবেন বলে জানান।

মেয়র আইভীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন শামীম ওসমান

এ সময় তার সঙ্গে ছিলেন- জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদিরসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন নেতা। ছিলেন মেয়র আইভীর নিকট আত্মীয়-স্বজনরাও। 

এরপর সাংবাদিকদের শামীম ওসমান জানান, নিজের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকায় রবিবার (২৫ জুলাই) মেয়রের মায়ের মৃত্যুর দিন এসে দেখা করতে পারেননি। তবে নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি মেয়র আইভীর মায়ের কবর জিয়ারত করতে এসেছেন।

তিনি বলেন, ‘যিনি মারা গেছেন, তিনি আমাদের আলী আহমেদ চুনকা কাকার স্ত্রী। তিনি আমার মায়ের মতো। তাই মায়ের কবর জিয়ারত করতে এসেছি।’ শোকাহত পরিবারটির সবাই যেন দ্রুত এই মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারে, সেই প্রত্যাশার কথাও জানান শামীম ওসমান।

/এফআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম