হাসপাতালে ভর্তি হয়ে দোয়া চাইলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ২০:০০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২০:৪৯

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ বুকে ব্যথা অনুভব করছিলেন শামীম ওসমান। ব্যথা বেড়ে যাওয়ায় মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শামীম ওসমান শুয়ে আছেন। তবে তিনি সুস্থ আছেন বলে ওই ভিডিওতে নিজেই জানিয়েছেন। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম‌ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য (শামীম ওসমান) এখন আল্লাহর রহমতে ভালো আছেন। বুকের ব্যথা অনুভব হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার এনজিওগ্রাম করা হয়েছে। সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জের ২০০ মসজিদে দোয়া করা হয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের