বাংলাবাজারে ঢাকামুখী যাত্রীর ভিড়, অপেক্ষায় ৩ শতাধিক যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৩:৪২আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৩:৪২

লকাডাউন শিথিলের প্রথম দিন (বুধবার) ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ পথে যাত্রী চলাচল করছে। এই রুটে চলছে ৮৭টি লঞ্চ ও পাঁচটি ফেরি। শিমুলিয়া ঘাটে ভিড় না থাকলেও বাংলাবাজার লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। পারের অপেক্ষায় তিন শতাশিক যানবাহন।

এদিকে, লঞ্চগুলোতে যাত্রীরা গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনেই পদ্মা পাড়ি দিচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে চেষ্টা করলেও অনেকে তা শুনছেন না।

পারের অপেক্ষায় তিন শতাশিক যানবাহন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ পথে ১৭ ফেরির মধ্যে পাঁচটি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে নির্দেশনা মেনে হালকা যানবাহন পার করা হচ্ছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে প্রায় ১০০ যানবাহন। এসব বাহন ধারাবাহিকভাবে পার করা হচ্ছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীদের উপস্থিতি কম।

বাংলাবাজার ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, বাংলাবাজার ঘাটে পারের অপেক্ষায় আছে ৬০টির মতো প্রাইভেটকার, মাইক্রোবাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

করোনার ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পার হচ্ছে মানুষ

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, বুধবার সকাল ৬টা থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার, শরীয়তপুরের মাঝিকান্দি নৌ পথে ৮৭টি লঞ্চ চলাচল করছে। রাত ৮টা পর্যন্ত এসব লঞ্চ চলবে। শিমুলিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপস্থিতি কম। তবে বাংলাবাজার লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বেশি।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের