বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর আমরণ অনশন

গাজীপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৮:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৮:৫৩

গাজীপুরে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে আমরণ অনশনে বসেছেন এক তরুণী। গাজীপুর মহানগরের বিপ্রবর্থা এলাকায় মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে এ আমরণ অনশন পালন করছেন তিনি।

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর ওই যুবক সটকে পড়ায় এ আমরণ অনশনে বসেছেন বলে দাবি করছেন ওই তরুণী। এদিকে, বিপ্রবর্থা গ্রামের যুবক শিশির বিশ্বাস ইতোমধ্যেই বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।

অনশনকারী তরুণীর অভিযোগ, বছর তিনেক আগে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।

গাজীপুর মহানগরের কাউন্সিলর এস এম ফারুক আহমেদ জানান, দুই মাস আগে শিশিরকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। এতে শিশির বিশ্বাস সম্পর্ক ছিন্নের চেষ্টা করে। বাধ্য হয়ে ওই নারী মঙ্গলবার বেলা আনুমানিক ১১টা থেকে শিশির বিশ্বাসের বাড়িতে আমরণ অনশন শুরু করেন।

কাউন্সিলর আরও জানান, বিষয়টি নিয়ে দুই পরিবারের অভিভাবক ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের