বিয়ের পর উধাও নববধূ, প্রাণ গেলো স্বামীর

চাঁদপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ২১:৩৫আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২১:৩৫

চাঁদপুরে প্রেমিকের সঙ্গে নববধূ চলে যাওয়ার খবর শুনে শ্বশুরবাড়িতে বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন স্বামী ইবাদ খান। ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় নববধূর বাবার ভাড়া বাসায়।

খোঁজ নিয়ে জানা যায়, ৮ মার্চ সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও এলাকার খান বাড়ির খোরশেদ আলম খানের একমাত্র ছেলে ইবাদ খানের সঙ্গে কোড়ালিয়া এলাকার খাদিজা আক্তারের বিয়ে হয়। ওই দিনই বধূকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বামীকে বাসরঘরে ঢুকতে দেননি। পরদিন সকালে বিষয়টি মাকে জানান ইবাদ। সব ঠিক হয়ে যাবে বলে ইবাদকে ধৈর্য ধরতে বলেন মা। ওই দিন আনুষ্ঠানিকতা শেষে নববধূকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। সঙ্গে আসেন বরও। গত সোমবার আবারও স্বামীর বাড়িতে যাওয়ার কথা থাকলেও অসুস্থতার দাবি করে মঙ্গলবার যাওয়ার কথা বলেন স্ত্রী। কিন্তু সোমবার রাতেই একটি চিঠি লিখে প্রেমিকের সঙ্গে চলে যান।

মঙ্গলবার সকালে বিষয়টি নিজের মা-বাবাকে জানান স্বামী। ওই দিন বিকালে ইবাদের বাবা খোরশেদ আলম ও মা সুলতানা বেগম তার শ্বশুরবাড়িতে যান। এ নিয়ে মেয়ের বাবাকে থানায় অভিযোগ করতে বলেন তারা। এ সময় ইবাদ শ্বশুরবাড়ির অন্য কক্ষে ছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ স্বজনরা দেখেন ইবাদ বিষপান করে ছটফট করছেন। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। বুধবার ময়নাতদন্তের পর বিকালে জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নববধূর বিচার চেয়েছেন ইবাদের স্বজনরা।

বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নববধূকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ছেলের মা-বাবা ভেঙে পড়েছেন। তারা স্বাভাবিক হলে মামলা করবেন বলেছেন।’

 

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম