টাঙ্গাইলের কাউন্সিলর মোর্শেদ গ্রেফতার, বাসায় মিললো দুই পিস্তল 

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ১৭:২৪আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৭:২৪

টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে শহরের ক্লাব রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।  

আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতারের পর তার বাসা শহরের বিশ্বাস বেতকায় টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান মাহমুদ রাসেলের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তল্লাশি চালান। এসময় তার বাসা থেকে ৬ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বিকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আতিকুর রহমান মোর্শেদসহ কয়েকজনের বিরুদ্ধে নতুন করে আরও একটি চাঁদাবাজি মামলা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে ৬ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা হবে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী