বৃদ্ধাশ্রমে স্ত্রীকে হত্যার ৩ দিন পর মিললো স্বামীর ঝুলন্ত লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৬:৩৪আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৬:৩৪

টাঙ্গাইলের দেলদুয়ারে বৃদ্ধাশ্রমে স্ত্রীকে হত্যার প্রধান আসামি আফাজ উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলার আগএলাসিন গ্রামের বাড়ির কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ২০ আগস্ট উপজেলার কসবা আটিয়া গ্রামের বৃদ্ধাশ্রমের পুকুর থেকে ভাসমান অবস্থায় আফাজ উদ্দিনের স্ত্রী ভানু বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় মেয়ের জামাই আল আমিন বাদী হয়ে আফাজ উদ্দিনকে প্রধান আসামি করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি আফাজ উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, গত ১৯ আগস্ট রাতের কোনও একসময় আফাজ উদ্দিন তার স্ত্রী ভানু বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পুকুরে ফেলে দেন। এ ঘটনায় নিহতের স্বামী আফাজ উদ্দিনকে প্রধান করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। স্ত্রীকে হত্যার তিন দিন পর আফাজ উদ্দিন নিজেই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের