নিখোঁজের পরদিন সড়কে মিললো যুবকের গুলিবিদ্ধ লাশ

শরীয়তপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৩:২১আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৩:২১

শরীয়তপুরের নড়িয়ায় নিখোঁজের পরদিন আলমগীর মীরবহর (৩৬) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) ভোর ৫টার উপজেলার রাজনগর ইউনিয়নের আন্দারমানিক বাজারের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আলমগীর মীরবহর রাজনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালতকান্দি গ্রামের মৃত দলিল উদ্দিন মীরবহরের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মহিষখোলা বাজারে যান আলমগীর। রাত ৯টার দিকে বড় ভাই জাহাঙ্গীরের সঙ্গে তার দেখা হয়। এ সময় তাকে বাড়ি যেতে বলেন জাহাঙ্গীর। আলমগীর ‘একটু পর আসছি’ বলে জানান। এর কিছুক্ষণ পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার ভোর ৫টার দিকে আন্দারমানিক বাজারের পাকা সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আলমগীরের বোন সুফরিন বেগম বলেন, ‘আমার ভাইকে রাতে পরিকল্পিতভাবে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক।’

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আলমগীরকে কে বা কারা বোমা মেরে ও গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি তাজা গুলি, ২২ বোর পিস্তলের গুলির খোসা একটি ও দুইটি তাজা বোমাসহ বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী