ক্রেনের নিচে চাপা পড়া যুবক দেড় ঘণ্টা পর জীবিত উদ্ধার

সাভার প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৩

ঢাকার সাভারের আশুলিয়ায় ক্রেনের নিচে চাপা পড়া আবুল কালাম (৩২) নামে এক রিকশার যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে জামগড়া এলাকা থেকে রিকশা নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম ও তার ফুপাতো ভাই মেহেদী হাসান। নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে মেহেদী রিকশা থেকে ছিটকে পড়েন। ক্রেনের নিচে আটকা পড়েন কালাম। খবর পেয়ে ডিইপিজেড ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আরেকটি ক্রেনের সাহায্যে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশাটি উদ্ধার করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের জটলার কারণে উদ্ধার কাজে বিলম্ব হয়। আটকে পড়া রিকশার যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম