প্রেমিক থেকে বাঁচতে কিশোরীর পদ্মায় ঝাঁপ

রাজবাড়ী সংবাদদাতা
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১

প্রেমিকের সঙ্গে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলেন প্রেমিকা। এক পর্যায়ে প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দেন ভালোবাসার মানুষটি। যৌন হয়রানি চেষ্টা চালান। বুঝতে পেরে স্কুল পড়ুয়া প্রেমিকা নিজেকে বাঁচাতে ঝাঁপ দেন উত্তাল পদ্মায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

গত রবিবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে প্রেমিক মো. ইব্রাহিম খলিলের (১৭) বিরুদ্ধে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহিম খলিল রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর নোয়াখালী পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, সে রাজবাড়ী জেলা শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ফেসবুকে ইব্রাহিমের সঙ্গে পরিচয় হয়। এরপর মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে তার বিদ্যালয়ের সামনে আসে ইব্রাহিম। এরপর জেলা শহরের মিজানপুর ইউনিয়নের গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে ঘুরতে যায় তারা।

সে আরও জানায়, এ সময় পদ্মার তীরে থাকা ইটভাটার পাশে নির্জন স্থানে তাকে নিয়ে যায় ইব্রাহিম। সেখানে নিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন। নিষেধ করার পরও ইব্রাহিম শোনেননি। এক পর্যায়ে নিজেকে রক্ষা পেতে দৌড়ে পদ্মা নদীতে গিয়ে ঝাঁপ দেয়।

স্থানীয়রা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন  জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি