মেয়রের বাড়ির দেয়ালসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবুল বাশার বাদশার বাসভবনের বাউন্ডারি দেয়ালসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী একটি ভেকু দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

মেয়রের বাড়ির দেয়ালসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। বিআইডব্লিউটিএ’র ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুর হোসেন স্বপন জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত নদীর সীমানা তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উত্তরা জুট মিলের বাউন্ডারি দেয়াল, ফকির ফ্যাশনের জমির বাউন্ডারি দেয়াল, লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, উচ্ছেদকর্মী উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের সময় হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনকালে উত্তরা জুট মিলের মালিক দিলীপ কুমার মোদিসহ তাদের কর্মকর্তারা বাধা দিলে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশের উপস্থিতির কারণে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী