একই ব্যানারে গাজীপুরে আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ

গাজীপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বোর্ড বাজার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতিতে ‌‘জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন)’ পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বোর্ড বাজার ইউটিসি চত্বর এলাকায় আনন্দ মিছিলের ডাক দিয়েছেন মেয়র জাহাঙ্গীর। দুই কর্মসূচিই গাজীপুর মহানগর আওয়ামী লীগের ব্যানারে আয়োজন করা হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে মহানগরের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এরই প্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের ব্যানারে একদল বিক্ষোভকারী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মহানগরের হোসেন মার্কেট, বোর্ড বাজার, চেরাগআলী ও সন্ধ্যায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় টঙ্গী রেলস্টেশন এলাকায় অগ্নিসংযোগ করে তারা। 

মহানগর আ.লীগের ব্যানারে গাজীপুরে পাল্টাপাল্টি সমাবেশের ডাক

এ বিষয়ে বৃহস্পতিবার মেয়র জাহাঙ্গীর আলম তার ফেসবুক আইডি থেকে ‘ভিডিওটি সাজানো ও এডিট’ করা উল্লেখ করে প্রতিবাদ করেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, উনি (মেয়র জাহাঙ্গীর আলম) বলেছেন ওই ভিডিও অসত্য। কিন্তু তার কথা ভাষা ও সুর সবাই চেনেন। এটা যে তার বক্তব্য নয় তা তাকে প্রমাণ করতে হবে। যে ভিডিও ভাইরাল হয়েছে তা থেকে উনি (মেয়র) কোনোভাবেই পার পাবেন না।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বলেন, একটি বড় দলে কিছু ছোট-খাটো ঘটনা ঘটে থাকে। এর আগে একজন মন্ত্রীকে নিয়েও এমন ঘটনা ঘটেছিল। প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন, তাছাড়া গাজীপুরের অভিভাবক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকও দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলেই সমস্যার সমাধান হবে।

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবীর জানান, একই এলাকায় একই ব্যানারে পৃথক দুটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে কোনও পক্ষ অনুমতি নিয়েছে কিনা তা আমার মনে পড়ছে না। আর অনুমতি সংক্রান্ত কাজটি করে সিটিএসবি। তবে যেকোনও ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী