টিকা কেন্দ্রে পুলিশকে থাপ্পড় মারায় প্রধান শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫১

টাঙ্গাইলের সখীপুরে টিকা কেন্দ্রে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সানিউল আলমকে থাপ্পড় মারার ঘটনায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় গণটিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাদেকুল ইসলাম। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়। বিকাল সাড়ে ৩টার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে টিকা দিতে কেন্দ্রে যান। তিনি নিয়ম না মেনে তাদের নিয়ে কেন্দ্রের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আগে থেকে টিকা নিতে আসা লোকজন ঘটনার প্রতিবাদ করে এবং পুলিশকে বিষয়টি জানান। পরে কেন্দ্রের দায়িত্বরত সখীপুর থানার সহকারী উপপরিদর্শক সানিউল আলম প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সানিউল আলমকে থাপ্পড় মারেন প্রধান শিক্ষক। এ ঘটনার পর সন্ধ্যায় প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘সরকারিকাজে বাধা ও পুলিশের গায়ে হাত তোলার অপরাধে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রাতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের