নেশার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৩:২০আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৩:২০

কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কটিয়াদীর  দড়িয়াকোনা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দড়িয়াকোনা গ্রামের নিধন মিয়ার (৫০) ছেলে হৃদয় (২৬) প্রায়ই তার বাবাকে নেশার টাকার জন্য চাপ দিতো।

শুক্রবার রাত ২টার দিকে টাকা চাইলে নিধন মিয়া ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে হৃদয় দা দিয়ে তাকে অনবরত কুপিয়ে জখম করে। 

পরে নিধন মিয়াকে আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে হৃদয়কে কটিয়াদীর কদমতলী থেকে আটক করে পুলিশ।

কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে। ছেলেটি নেশাগ্রস্ত। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের