৪৭ দিন পর ফেরি চললো শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১১:৫৩আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১২:০৩

৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ছেড়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ২০টি ছোট-বড় যান ও ১৫টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, পরীক্ষামূলকভাবে আজ প্রথম ফেরি চালু করা হলো। সফল হলে সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলােমিটার আপ-এ লাল বয়াটি পুনঃস্থাপন করা হয়। শিমুলিয়া থেকে ফেরিগুলাে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে চলা।

তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতুর নিরাপত্তায় গত ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি