শৌচাগারের ট্যাংক থেকে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ১৪:০০আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭:৩৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শৌচাগারের ট্যাংক থেকে নিলুফা ইয়াসমিন (৪০) নামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধারকোঠা গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিলুফা ইয়াসমিন উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্যার মেয়ে। তার স্বামী আবুল খায়ের গত বছর মারা গেছেন।

স্থানীয় রাসেল মিয়া জানান, নিলুফা ইয়াসমিনের মেয়ে বড় মেয়ের পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ফলিয়ায় বিয়ে হয়েছে। দুই ছেলে জাহাজে কাজ করে। আধারকোঠার ওই বাড়িতে তিনি একাই থাকতেন। গতকাল সকালে স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরে আসেন নিলুফা। দুপুরের পর ছেলে, মেয়ে ও মা ফোনে না পাওয়ায় সন্ধ্যার পর নিলুফার মা তার বাড়িতে আসেন।

অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার (৮ অক্টোবর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে পুলিশ কাজ করছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী