তুরাগে নৌকাডুবি: শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৩:০২আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৫:৪৯

রাজধানীর গাবতলী এলাকায় তুরাগ নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় ‍দুই শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ নৌকাটি ডুবে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এখনও নিখোঁজ চার জন।

শনিবার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, শনিবার সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে জানান মাহফুজুর রহমান।

/আরটি/ /এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের