ওষুধ কিনতে বের হওয়ার পরদিন মিললো ঝুলন্ত লাশ

ফরিদপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৭:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭:৫৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আরিফ শেখ (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুরে লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের শেখ আবু তালেবের ছেলে আরিফ। বেশ কয়েকদিন ধরে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন বলে জানিয়েছে স্বজনরা।

আরিফের চাচা আজিজুল শেখ জানান, কিছু দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার (৯ অক্টোবর) বিকালে শ্বশুরবাড়ির পাশে হামিরদী ইউনিয়নের মুনসারাবাদ বাজারে ওষুধ কিনতে বের হন আরিফ। এরপর আর ফেরেননি। রবিবার সকালে পার্শ্ববর্তী মাঠের একটি খেজুর গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ‍দুপুরে এসে লাশ উদ্ধার করে পুলিশ।

ভাঙ্গা থানার পরিদর্শক বিকাশ মন্ডল জানান, লাশে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের