আ.লীগ কখনও বন্দুকের মাধ্যমে ক্ষমতায় আসেনি: পরিকল্পনামন্ত্রী

ফরিদপুর সংবাদদাতা
১৩ অক্টোবর ২০২১, ১৯:৫৯আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:৫৯

আওয়ামী লীগ কখনও বন্দুকের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে। বঙ্গবন্ধু গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষদের নিয়ে দেশ স্বাধীন করেছেন। শেখ হাসিনা সংগ্রামের মহান সৈনিক।’

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার পশোরায় নারী উন্নয়ন ফোরাম আয়োজিত ফরিদপুর ও রাজবাড়ী জেলার প্রশিক্ষণার্থীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন, ন্যাচারাল ডাই প্রশিক্ষণ সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, পৌরসভার মেয়র অমিতাভ বোস, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সমন্বয়কারী এস এম নাঈমুল চৌধুরী মাসুম ও নারী উদ্যোক্তা মালিহা আক্তার।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

/এফআর/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি