ক্রিকেট বল কুড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ২৩:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২৩:৩০

গাজীপুরে ক্রিকেট বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাজিনা এলাকার এমরান হোসেনের ছেলে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে মহানগরের বাসন সড়ক ঈদগাহ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, মহানগরীর ভোগড়া বাইপাস (বাসন সড়ক) এলাকার মান্নানের বাড়িতে বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন মারুফ হোসেন। সে স্থানীয় আব্দুল মজিদ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বিকালে সহপাঠীদের সঙ্গে স্থানীয় ঈদগাহ মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় ক্রিকেট বল মাঠের পার্শ্ববর্তী মানিকের দোকানের ওপর গিয়ে পড়ে। মারুফ ওই বল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।

তিনি আরও জানান, এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। খবর সন্ধ্যা সাড়ে ৭টায় পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম