চুরির কথা বলে দেওয়ায় কিশোরকে হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১২:৫০আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৪:২২

সাভারের আশুলিয়ায় টাকা চুরির কথা বলে দেওয়ায় ফেরদৌস (১৪) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে বাইপাইল এলাকায় সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হৃদয় নামে একজনকে আটক করেছে পুলিশ।

ফেরদৌস শেরপুর জেলার সদর থানার মুন্সিপাড়া গ্রামের বাসচালক রইচ উদ্দিনের ছেলে। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনে কাজ করতো সে ।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো রবিবার রাতেও আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পৌঁছানোর পর বাস পার্কিং করা হয়। পরে গাড়ির মধ্যেই কন্ডাক্টর হৃদয় ও হেলপার পারভেজ ঘুমিয়ে পড়ে। ফেরদৌস গাড়িতেই ছিল। ভোরে ঘুম ভাঙলে হৃদয় বুঝতে পারে, তার পকেট থেকে ৫০০ টাকা চুরি হয়েছে। পারভেজ টাকা চুরি করেছে বলে জানায় ফেরদৌস। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে পারভেজকে লাঠি দিয়ে আঘাত করে হৃদয়। এ সময় পারভেজ ক্ষিপ্ত হয়ে ফেরদৌসকে শ্বাসরোধে হত্যা করে। 

পরে দুই জন মিলে ফেরদৌসের লাশ সড়কে ফেলে রেখে পুলিশকে দুর্ঘটনার খবর দেয়। সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সন্দেহ হলে আশুলিয়া থানায় অবহিত করে। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং হৃদয়কে আটক করে।

ফেরদৌসের বোন রুবিনা বেগম বলেন, ‘আমার বাবা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক। কয়েকদিন আগে ফেরদৌসকে আশুলিয়া পরিবহনে কাজে পাঠানো হয়। বাসের হেলপার ও কন্ডাক্টর আমার ভাইকে হত্যার পর লাশ সড়কে ফেলে রাখে। পরে ভোরে তারাই পুলিশকে খবর দিয়ে আনে।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫০০ টাকা চুরির কথা বলে দেওয়ায় হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম