রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেলো মামা-ভাগ্নের

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৩:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩:৫৬

টাঙ্গাইলের দেলদুয়ারে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছে। ওই দুই শ্রমিক সম্পর্কে মামা-ভাগ্নে। শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ (৩৫) ও টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিক ভেতরে আটকে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন বলেন, ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে আটকে গিয়ে গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম