হামলাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা সন্তোষজনক: ব্রিটিশ হাইকমিশনার

সাভার প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ০১:৪৯আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০২:০১

যুক্তরাজ্য সরকার সবসময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি সন্তোষজনক।

রবিবার দুপুরে গাজীপুরের কাশিমপুরের সরাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানুষের স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা এবং সব ধর্মের সমান অধিকারের কথা স্পষ্ট করা আছে। এ সময় তিনি বাংলাদেশের শ্রমিকদের দক্ষ ও পরিশ্রমী উল্লেখ করে বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিলে তাদের কাজের মান আরও ভালো হবে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে স্ত্রী তেরেসা আলবর ছিলেন। প্রতিনিধিদল বেক্সিমকো পিপিই পার্কের ভেতরে আধুনিক পিপিই উৎপাদন সুবিধা ও একই প্রাঙ্গণে অবস্থিত সেন্টার অব এক্সিলেন্স ইন্টারটেক ল্যাব পরিদর্শন করে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী