ডোবার পানিতে ঠান্ডা হতো মিষ্টির ছানা

মানিকগঞ্জ প্রতিনিধি 
২৬ অক্টোবর ২০২১, ১১:২০আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২:০৬

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির কাঁচামাল ছানা প্রস্তুত করায় সাটুরিয়ার ছয়টি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাগুলোকে চার দিনের মধ্যে তাদের পরিবেশ উন্নয়ন এবং স্বাস্থ্যকর উপায়ে ছানা উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।  

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন ও অর্থদণ্ড দেন। 

সোমবার (২৫ অক্টোবর) সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা দড়গ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষকে ২০ হাজার, দরগ্রাম ঘোষ পাড়ার অজিত ঘোষকে ১৫ হাজার এবং বিমল ঘোষকে ১৬ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল দরগ্রাম ঘোষ পাড়ার রমেশ গোষ, খুশী মোহন ঘোষ এবং ঋণ কুমার ঘোষকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, দণ্ডপ্রাপ্তরা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দুধ থেকে ছানা তৈরি করে আসছিলেন। এদের সবাইকে প্রাথমিকভাবে সাবধান করে দেওয়া হয়েছে। তারা উৎপাদিত গরম ছানা ডোবার পানিতে ঠান্ডা করছিলেন। আগামী চার দিনের মধ্যে তাদের আলাদা হাউজ তৈরির নির্দেশনা দেওযা হয়েছে। অন্যথ্যায় পুনরায় কারখানাগুলোতে অভিযান চালানোর কথা বলেন তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক