শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফের পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনধি
২৬ অক্টোবর ২০২১, ১২:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২:৪৫

পদ্মা নদীতে স্রোতের বেগ কিছুটা কমায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আবারও পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষামূলক ফেরিটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, ফেরি কুঞ্জলতা সফলভাবে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়া-আসার পর ফেরি চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

ফেরি কুঞ্জলতা সকালে ছয়টি ছোট গাড়ি ও ৩০টি মোটরসাইকেল নিয়ে বাংলাবাজার ঘাটে গিয়েছে। তবে, এখনও শিমুলিয়া ঘাটে ফিরে আসেনি বলে জানান তিনি।

পদ্মা নদীতে স্রোতের বেগ বাড়ায় দুর্ঘটনা এড়াতে গত ১১ অক্টোবর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ আছে। এর আগে জুলাই ও আগস্টে চারটি ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার পর ১৮ আগস্ট থেকেঅনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ৫টি ফেরি চলাচল শুরু হয়েছিল।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী