প্রার্থীর মৃত্যুতে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ২২:২১আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:২১

প্রার্থীর মৃত্যুতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলার আটিয়া ও এলাসিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার আটিয়া ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বাবুলউজ্জামান মোল্লা (৪১) সোমবার (২৫ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ জন্য চেয়ারম্যান পদে ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এদিকে, বাবুলউজ্জামান মোল্লার মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

উপজেলার আটিয়া ও এলাসিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাবুলউজ্জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী ছিলেন। হঠাৎ তার মৃত্যু হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত থাকবে।’

জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান বলেন,  ‘প্রার্থীর মৃত্যুতে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সদস্য পদের নির্বাচন হবে কি না সেটা কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের