৪০০ টনের ফেরি উদ্ধারে কাজ করছে ৬০ টন সক্ষমতার হামজা

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৪:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৪:৫৮

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে যানবাহন নিয়ে ডুবে যাওয়া শাহ আমানত ফেরিটিকে তুলতে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। তবে হামজা ডুবে যাওয়া ফেরিটি শেষ পর্যন্ত উদ্ধার করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

পাটুরিয়ায় ১৭ ট্রাক নিয়ে ফেরিডুবি

বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, হামজার উদ্ধার সক্ষমতা ৬০ টনের বেশি। অন্যদিকে ফেরিটির ওজন প্রায় ৪০০ টন। এ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে। 

এদিকে বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে রওনা হলেও স্রোতের বিপরীতে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। ২৫০ টন উদ্ধার সক্ষমতার জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজে গতি আসবে।

‘ফেরির তলায় ফুটো ছিল’

সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি শাহ আমানত। দুই-তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। ওই ফেরিতে ১৭টি ট্রাক ও ১৬টি মোটরসাইকেল ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরিফুল ইসলাম উপ-সহকারী পরিচালক বাংলা ট্রিবিউনকে জানান, তাদের দুটি টিম উদ্ধার কাজ করছে। ঢাকা থেকে আরও দুটি টিম আসছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী