ছুরিকাঘাতে যুবক হত্যা: বন্ধু ও তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১৭:৫৩আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮:০৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে এলাকায় ছুরিকাঘাতে নবকুমার সাহা (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় বান্ধবী তাহমিনা ও বন্ধু রহমত আলীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রবিবার (৩১ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। খবর শুনে হাসপাতালে এসে তাহমিনা অজ্ঞান হয়ে পড়েন। তিনি নবকুমারের বন্ধু বলে জানান।

সোমবার বিকালে সোনারগাঁয়ের তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল হোসেন জানান, নবকুমার সাহা ও তাহমিনার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের লোকজন মেনে নেয়নি। এ নিয়ে নবকুমারের পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল। রবিববার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে মদনপুরে বন্ধু রহমত আলীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। পথে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের পাকুন্ডা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। 

ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, খবর শুনেই অজ্ঞান হয়ে গেলেন তরুণী

পরে স্থানীয় দুই জন তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাউছিয়া আল রাজী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সোয়া ১০টার দিকে নবকুমার মারা যান। ঘটনাটি পরিকল্পিত। এ ঘটনায় তিন জন যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, নবকুমারকে ঢামেক হাসপাতালে নেওয়ার আগেই তাহমিনা মহাখালী থেকে ঢামেক হাসপাতালে ছুটে যান। তিনিই নবকুমারকে শনাক্ত করেন। এ ঘটনায় তাহমিনা ও রহমতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে।

নবকুমার সাহা নরসিংদীর হাজীপুরে গ্রামের নারায়ণ সাহার ছেলে। তিনি রূপগঞ্জের বান্টি বাজারে একটি থ্রি পিসের শো-রুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ছোট ভাই শুভ সাহা বলেন, ঘটনাটি রহস্যজনক। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। লাশ সৎকারের পর সোনারগাঁ থানায় মামলা করা হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ছুরিকাঘাতের স্থান থেকে নবকুমার সাহার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তাকে মোবাইল ফোনে ডেকে আনা হয়েছিল। এটা পরিকল্পিত হত্যা নাকি অন্যকিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। তাহমিনা ও রহমতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নবকুমারের পরিবারের লোকজন এলে মামলা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী