বাংলাদেশের কাছে অনেক শেখার আছে: ব্রিটিশ হাইকমিশনার

গাজীপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬:৪২

২০৫০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ সমাজ গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটার্টন ডিকসন। তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। কার্বনের প্রভাব কমাতে আমরা একসঙ্গে ভালো চর্চা চালাতে পারি। মানিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম একটি সফল দেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ সময়ের সম্পর্ক আছে। আমরা বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবো।’

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় গাজীপুরের শিশু পল্লী প্লাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিকসন বলেন, ‘কপ২৬ সামিটে বাংলাদেশের অন্যতম অবদান রয়েছে। বাংলাদেশ জাতীয়ভাবে অনেক কিছু অর্জন করেছে। এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অবদান রয়েছে। আমরা মনে করি, কার্বনবিহীন ভবিষ্যৎ গড়তে পুরো বিশ্ব একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার নিজেদের শক্তি ও পরিকল্পনায় কার্বনবিহীন সমাজ গড়তে যেসব পরিবর্তন করেছে, আমরা সেটিকে স্বাগত জানাই।’

শিশু পল্লী প্লাসে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মসূচি চলাকালে তিনি বলেন, ‘শুধু মানবসেবা নয়, উন্নত জাতি গঠনে শিশু পল্লী প্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পরিবার ও সমাজ থেকে হারিয়ে যাওয়া শিশু-কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। একই সঙ্গে অসহায় নারী ও মায়েদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে কারিগরি শিক্ষা দিচ্ছে। আমি শিশু পল্লী প্লাসের এসব কার্যক্রম দেখে খুশি হয়েছি। শিশু পল্লী প্লাসকে সহযোগিতা করার চেষ্টা করবো।’

এর আগে, ব্রিটিশ হাইকমিশনার প্রতিষ্ঠানটির তাঁতশিল্প, তৈরি পোশাক, হস্ত ও কুটির, হাতে ভাজা নিরাপদ মুড়ি তৈরি ও সবজি উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরে নারী ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলে তাদের অভিজ্ঞতা, অনুভূতি শোনেন। এরপর শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এ সময় সঙ্গে ছিলেন হাইকমিশনারের স্ত্রী তেরেসা আলবর, শিশু পল্লী প্লাসের ওভারসিজ ডিরেক্টর পেট কার, ব্রিটিশ হাইকমিশনের কনস্যুলার কমার্স ডেরিক গ্রিফিতস, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার প্রমুখ।

 

 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের