গাজীপুরে দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৬:০৮আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬:১০

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় দুটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হামিদ জানান, ১২টার দিকে কোনাবাড়ি এলাকার ডাইসিন কেমিক্যাল কারখানার গুদামে বিকট শব্দে আগুন লাগে। পরে পাশের ছয় তলা ভবনের লাইফ টেক্সটাইল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। 

কালিয়াকৈর, কাশিমপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

পাশের বে-রাবার লিমিটেডের ব্যবস্থাপক কাইয়ুম ইসলাম জানান, বিকট শব্দ পেয়ে আমরা কারখানা থেকে বেড়িয়ে যাই। এ সময় পাশের ডাইসিন কেমিক্যাল কারখানার গুদামে আগুন দেখতে পাই। কিছুক্ষণ পরেই লাইফ টেক্সটাইল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের