মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ২২:০৯আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২২:০৯

কিশোরগঞ্জের হাওরে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে সেনানিবাস এলাকায় পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। 

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সচিব এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। ২৭৫ একর জমির ওপর মিঠামইন সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ভূমি সমতল ও উঁচূকরণ কাজ শেষ হয়েছে। তীররক্ষার কার্যক্রম শেষ হবে ২০২২ সালের এপ্রিলে।

সেনানিবাস পরিদর্শন শেষে বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাবা হাজি মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।

সাত দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি বর্তমানে নিজ জেলা কিশোরগঞ্জে আছেন। সোমবার বিকালে তিনি মিঠামইন থেকে ইটনা উপজেলায় যাবেন। সেখানে উন্নয়নকাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর  মিঠামইনে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

/এএম/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের