মওলানা ভাসানী পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেন: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ২৩:১৯আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০০:০৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘মওলানা ভাসানীর রাজনীতি বুঝতে হবে। তিনি কাগমারি থেকে ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে। সেটাই ছিল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ।’

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারতের পর তিনি এ কথা বলেন।

টুকু বলেন, ‘যখন আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হচ্ছে, তখন সাংবাদিকের মাধ্যমে চিরকুট লিখে মওলানা ভাসানীর কাছে পাঠিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই জালিম সরকারকে ধ্বংস করে দেবো। আমরা তাদের অপসারণ করবো। আমরা শপথ নেবো, এই জালিম সরকারকে যতক্ষণ ক্ষমতা থেকে অপসারণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

/এসএইচ/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের