সোনারগাঁয়ে নৌকা-লাঙলের সমর্থকদের সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ২০:১৯আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২০:১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে অস্ত্রসহ পারভেজ নামে এক যুবককে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া আরও পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে জামপুর ইউনিয়নে লাঙল প্রতীকের প্রার্থী আশরাফুল আলম মাকসুদ ভুইয়া নেতাকর্মী নিয়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বের হন। বস্তল এলাকায় আসলে নৌকার সমর্থকরা মাকসুদের গাড়ির থামিয়ে নেতাকর্মীদের মারধর করে। নৌকার প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া ঘটনাস্থলে আসলে মাকসুদ ভুইয়ার এক সমর্থক গুলি ছোড়ে।

এরপর হুমায়ুন কবিরের সঙ্গে থাকা নেতাকর্মীরা মাকসুদের সমর্থকদের ওপর হামলা চালায়। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ।  

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না ও থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮-১০ রাউন্ড গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পারভেজকে মুমূর্ষু অবস্থায় আটক করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে জড়িত থাকায় পাচঁ জনকে আটক করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম