নারায়ণগঞ্জের বাড়িতে হেফাজত মহাসচিবের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৭:৫০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৭:৫৩

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর মরদেহ নারায়ণগঞ্জের বাড়িতে নেওয়া হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) বিকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকায় বাড়িতে মরদেহ নেওয়া হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজনসহ হেফাজতের শত শত নেতাকর্মী বাড়িতে ছুটে যান।

আজ দুপুর ১২টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম জিহাদীর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন তিনি। তার পৈতৃক বাড়ি ও জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারিতে।

হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই 

গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে সন্ধ্যার পর হেফাজতের ওলামা মাশায়েখের সম্মেলন শেষে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। প্রথমে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার দুপুর পৌনে ১২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজনসহ হেফাজতের নেতাকর্মীদের ভিড়

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষে বিকালে নারায়ণগঞ্জে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজধানীর খিলগাঁও আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় নেওয়া হবে। বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজার শেষে মরদেহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে নিয়ে দাফন করা হব।

২০২০ সালের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। তখন হেফাজতের আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী। গত ১৯ অগাস্ট তিনি মারা যাওয়ার পর এখন তার মামা মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম