চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে, পদ থেকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৭

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় মহানগরের ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন ওরফে হোন্ডা রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাহ আলম বলেন, রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় রিপনসহ অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন হামিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কালেকশন লিমিটেডের মহা-ব্যবস্থাপক (জিএম) কামাল হোসেন জনি। গ্রেফতারকৃত ওয়ার্ড ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চুরি, ছিনতাই, অপহরণ, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় রবিবার দিবাগত রাতে রিপনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী কামাল হোসেন জনি জানান, ২ ডিসেম্বর কারখানায় একটি কার্ড পাঠায় রিপন। পরে মুঠোফোনে অনুষ্ঠানের কথা বলে দুই দিনের সময় বেঁধে দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে মুঠোফোনে হত্যার পর লাশ গুম করার হুমকি দেয় রিপন।

এদিকে, চাঁদাবাজি মামলায় গ্রেফতারের পর সোমবার সন্ধ্যায় জরুরি বিজ্ঞপ্তিতে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিপন হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব বলেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টঙ্গী থানা ছাত্রলীগের নির্দেশে রিপন হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেওয়া হবে না।

/এএম/

/এমএএ/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে