পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৮ ঘণ্টা পর চললো ফেরি

মানিকগঞ্জ  প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ১০:৩১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০:৩৩

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তবে কুয়াশা কমলে বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে রো-রো ফেরি ‘ভাষা শহীদ বরকত’, ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’, ‘এনায়েতপুরী’ ও ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’। এ ছাড়া কুয়াশার তীব্রতায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ১২টি ফেরি নোঙর করে ছিল।

দুই পাড়ে আটকা পড়েছে এক হাজারের বেশি যানবাহন

তিনি জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে ছয় শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে। দীর্ঘ সময় আটকা পড়ে শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অপরদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম জানান, কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা থাকা ফেরিগুলো কুয়াশা নিয়ন্ত্রণে আসার পর গন্তব্যে পৌঁছেছে। পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় প্রান্তে নৈশকোচ, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ এক হাজারেরও বেশি যানবাহন আটকা পড়েছে।

/এফআর/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের