সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলার আবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৫

তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলে মামলার আবেদন করা হয়।

বাদীর পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির আবেদন দাখিল করেন। তিনি বলেন, ‘মামলার বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনও এ বিষয়ে কোনও আদেশ হয়নি।’

মামলার বাদী ওমর ফারুক জানান, দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় দায়ের করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে মুরাদ হাসানকে। এ ছাড়া আসামি করা হয়েছে ডিজিটাল মাধ্যমে প্রচারিত ওই টকশোর উপস্থাপক নাহিদ হেলালকেও।

বাদী বলেন, ‘মুরাদ হাসান ডিজিটাল মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাতনি জাইমা রহমানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। নাহিদ হেলাল নামে এক উপস্থাপকের টকশোতে সংযুক্ত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিয়া পরিবারের সম্মানহানির জন্য অপ্রীতিকর এইসব বক্তব্য রেখেছেন ডা. মুরাদ। এসব অভিযোগে দণ্ডবিধির তিনটি ধারায় মামলার আবেদন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের