জাল ভোট দিতে এসে আটক, পালাতে দোতলা থেকে লাফ

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯

টাঙ্গাইলের ভূঞাপু‌রে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে জাল ভো‌ট দেওয়ার সময় দে‌লোয়ার হো‌সেন (৫০) না‌মে এক ব্যক্তিকে আটক করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটকের পর জেল-জ‌রিমানার ভয়ে পালানোর উদ্দেশে কেন্দ্র ভবনের দৌতলা থে‌কে লাফ দি‌য়ে আহত হ‌ন তিনি।

র‌বিবার (২৬ ডি‌সেম্বর) বিকাল ৩টার দি‌কে উপ‌জেলার ফলদা ইউনিয়ন রামসুন্দর উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।

আহত দে‌লোয়ার ফলদা দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের মৃত আব্দুল খা‌লে‌কের ছে‌লে এবং স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতী‌কের প্রার্থী আকবর হো‌সে‌নের চাচা‌তো ভাই। তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এদিকে আহত হওয়া‌কে কেন্দ্র ক‌রে ফল পরিবর্তনের অভিযোগ তু‌লে জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট, নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেটসহ আইনশৃঙ্খলার দা‌য়ি‌ত্বে নি‌য়ো‌জিত সদস‌্যদের অবরুদ্ধ ক‌রে রাখা হয়।

অভিযোগ উঠেছে, ফলদা ইউনিয়নের রামসুন্দর উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফ মোহাম্মদ ইউসুফের সহ‌যো‌গিতায় কে‌ন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর চাচা‌তো ভাই দে‌লোয়ার ও এক যুবক জাল ভোট দি‌চ্ছিলেন। এ সময় তা‌দের আটক করা হয়। প‌রে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট সালাউদ্দিন আইয়ুবী ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন। এতে এক যুবক‌কে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। আটক দে‌লোয়ার ভ‌য়ে কে‌ন্দ্রের দ্বিতীয় তলা থে‌কে লাফ দেন। এতে নি‌চে প‌ড়ে আহত হন।

এদিকে, প্রিসাইডিং কর্মকর্তা আরিফ মোহাম্মদ ইউসুফ তার বিরু‌দ্ধে আনা অভিযোগ অস্বীকার ক‌রে ব‌লেন, ‘জাল ভোট দেওয়ার সময় দুজন‌কে আটক ক‌রেন ম‌্যা‌জি‌স্ট্রেট। এর মধ্যে একজন‌কে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় আরেক জন জেল-জরিমানা করার ভ‌য়ে দ্বিতীয় তলা থে‌কে লাফ দি‌য়ে পালানোর সময় নিচে পড়ে আহত হন।’

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম