ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি: তৈমুর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১৬:০৩আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬:৫৯

সিটি নির্বাচনকে প্রভাবিত করতে কর্মী ও সমর্থকদের হয়রানি ও তাদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাকে ঘুঘুর ফাঁদ দেখাবেন বলে ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বিএনপি নেতাকর্মী ও আমার সমর্থকদের গ্রেফতার করা শুরু হয়। তার বক্তব্যের পর থেকে ঘুঘু ও ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তিনি অভিযোগ করেন, গত রাতেও আমার ৩৭ জন কর্মী ও সমর্থকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। প্রতি রাতে পোশাকে-সাদা পোশাকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে।

তৈমুর আলম আরও বলেন, ঘুঘুর ফাঁদ দেখানোর যে কথা বলা হয়েছে, এটির যদি প্রতিফলন ঘটে, তাহলে সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষতি হবে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হয়তো বিষয়টি জানেন না, অতি উৎসাহী হয়ে কেউ আমাদের নেতাকর্মীদের ওপর জুলুম-অত্যাচার চালাচ্ছে। 

সংবাদ সম্মেলনে রেশমী আক্তার তার স্বামীকে তুলে নেওয়ার অভিযোগ করেন। পরে তৈমুর বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে বের হন। 

সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, মনিরুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জের নির্বাচনি সমন্বয়ক। তার কাছে নির্বাচনের সব এজেন্টের নিয়োগসহ কাগজপত্র ছিল। তাকে আগে গ্রেফতার করা হলো না। আমি যেদিন মনোনয়নপত্র কিনেছিলাম সেদিন তিনি পাশে ছিলেন, যেদিন জমা দেই সেদিনও ছিল। যেদিন বাছাই হয় সেদিনও রবি পাশে ছিল। মার্কার দিনও আমার সঙ্গে ছিল। তখন তাকে গ্রেফতার করা হয়নি। 

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী