বেতন না পেয়ে অনন্ত জলিলের কারখানার শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৯:২৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০০:৫৯

সাভারে বকেয়া বেতনের দাবিতে চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এ জে আই গ্রুপের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকার ওই কারখানায় এই ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভরত শ্রমিকরা কারখানার সামনে স্থানীয় সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিক ও পুলিশ জানান, ডিসেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে ওই কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনের সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের এসআই কোরবান আলী জানান, খবর পেত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। কারখানার সিপমেন্টের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম