গ্রেফতার-হয়রানি-নির্যাতন এখনও বন্ধ হয়নি: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৪:২০আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪:২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের গ্রেফতার-হয়রানি-নির্যাতন এখনও বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ  করেন তৈমুর আলম।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ওপর কেন এত অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে? কীভাবে আমরা নির্বাচন করবো? নির্বাচন কমিশন বলেছে, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু এভাবে গ্রেফতার হয়রানি করলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে?’

তৈমুর আলম বলেন, ‘সরকারি দলের প্রার্থীর ডিজিটাল আইনের মামলা থেকে সাংবাদিকরাও রেহাই পাননি। এখনও সেই মামলায় তারা জেল খাটছে।’

তিনি আরও বলেন, ‘এখানে অনেক লোক আছেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তাদের মধ্যে এমন কোনও লোক নেই যাদের বাড়িতে দুই থেকে তিন বার পুলিশসহ বিভিন্ন সংস্থান লোক যায়নি। প্রধানমন্ত্রীকে বলতে চাই, প্রশাসনের এহেন কাজে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পাপনও কাল এখানে ছিলেন। তাকেও গ্রেফতার করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান