টাঙ্গাইল-৭ উপনির্বাচন

কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ জাপা প্রার্থীর

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫:০৯

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে একাধিক ভোটকেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টদের ঢুকতে না দেওয়া অভিযোগ উঠেছে। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির (লাঙল)।

তিনি বলেন, ১২১টি ভোটকেন্দ্রে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিছু কিছু কেন্দ্রে এজেন্ট ঢুকতেই দেওয়া হয়নি।

জহিরুল ইসলাম বলেন, জোর করে নৌকায় ভোট দেওয়ার জন্য নৌকা প্রার্থীর এজেন্টরা চাপ দিচ্ছেন। বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে। তারা কোনও পদক্ষেপ নেননি। 

এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ বলেন, মির্জাপুরের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বতঃস্ফূর্তভাবে নৌকা প্রতীকে ভোট দিচ্ছেন। কোথাও কোনও ঝামেলা হচ্ছে না। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

সরেজমিন দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। কোথাও ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েনি। নির্বাচনে ভােটারদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে না।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। কোনও প্রার্থী কোনও ধরনের অভিযোগ করেননি। 

প্রসঙ্গত, টাঙ্গাইল-৭ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৮ ও নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১।এর মধ্যে তৃতীয় লিঙ্গের পাঁচ জন ভোটার রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম