ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
২০ জানুয়ারি ২০২২, ০০:৫৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০০:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন জনের মৃত্যু হলো। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে অন্তর মিয়া (১৮), কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২১) ও একই ইউনিয়নের শ্যামরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আনন্দ ইসলাম (২২)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলে অন্তর, রবিউল ও আনন্দ হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তর ও রবিউল নিহত এবং আনন্দ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। 

তিনি আরও বলেন, আনন্দকে প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে আনন্দ মারা যায়। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।

ওসি শাহজালাল বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ পিকআপভ্যানটিকে আটক করেছে। তবে এর আগেই পিকআপ চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
রাজধানীর শ্যামপুরে ভ্যান উল্টে চালক নিহত 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান