রাজবাড়ীতে নমুনা পরীক্ষা করতে আসা অর্ধেকেরই করোনা পজিটিভ 

রাজবাড়ী প্রতিনিধি 
২৪ জানুয়ারি ২০২২, ২০:৪২আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৪২

রাজবাড়ীতে নমুনা পরীক্ষা করতে আসা ব্যক্তিদের অর্ধেকেরই কারোনা পজিটিভ রিপোর্ট আসছে। তবে শনাক্ত ব্যক্তিরা ওমিক্রনে আক্রান্ত কিনা সে তথ্য নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহম্মদ ইব্রাহিম টিটন এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে বলেও জানান তিনি।

নমুনা পরীক্ষা করতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের জ্বর-সর্দি, কাশি, গলা ও শরীর ব্যথা রয়েছে। এ অবস্থায় বাইরে ঘোরাফেরা করছেন তারা। শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় নমুনা পরীক্ষা করতে এসে জানতে পারেন করোনা পজিটিভ। তবে আক্রান্তদের কেউ রাজবাড়ী সদর হাসাপাতাল অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হননি।

ডা. ইব্রাহিম টিটন বলেন, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ৮০ ব্যক্তি করোনা পরীক্ষার জন্য আসেন। সেখান থেকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৪০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২১ জন, বালিয়াকান্দি উপজেলার তিন জন, গোয়ালন্দ উপজেলার নয় জন ও পাংশা উপজেলার সাত জন। 

তিনি আরও বলেন, আমরা ধরে নিয়েছি যাদের ঠান্ডা, জ্বর ও কাশি রয়েছে তারা অধিকাংশই করোনাভাইরাসে আক্রান্ত। তবে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির মতো কোন অবস্থা সম্পন্ন রোগী পাওয়া যায়নি। রবিবার এবং সোমবার এই দুই দিনে ৮২ জন আক্রান্ত হয়েছে। তবে তারা ওমিক্রনে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের