সরকার নির্বাচনি ব্যবস্থাকে তামাশার বস্তুতে পরিণত করেছে: জোনায়েদ সাকি

নারায়ণগঞ্জ সংবাদদাতা
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৩

সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে নির্বাচনি ব্যবস্থাকে তামাশার বস্তুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে ‘নির্বাচনি ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমানে সরকার যেভাবে জনগণের মাথার ওপর চেপে বসেছে, এতে করে তাদের ক্ষমতা থেকে হটানো ছাড়া বিকল্প পথ জনগণের জন্য খোলা নেই। তারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে নির্বাচনি ব্যবস্থাকে তামাশার বস্তুতে পরিণত করেছে। সারা দেশে হতাশা ও ভয়ের রাজত্ব কায়েম করেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না।’

তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে কেউ বক্তব্য দিলেই তার ওপর নেমে আসছে রাষ্ট্রীয় খড়গ। কথায় কথায় জনগণের মতামত না নিয়েই গ্যাসের মূল্য বৃদ্ধি করা, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার মতো ঔদ্ধত্য দেখাচ্ছে। আজকে দেশের ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে নারী-পুরুষ কেউ ভালো নেই।’

/এফআর/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী