ফরিদপুরে করোনায় প্রাণ গেলো আরও ৩ জনের

ফরিদপুর সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৯

২৪ ঘণ্টায় ফরিদপুরে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এ ছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন ৪০ জন। জেলায় গত একমাসে করোনায় প্রাণ গেছে ১৬ জনের।

সিভিল সার্জন জানান, জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে ২০২ জনের। এর মধ্যে করোনা রোগী নতুনভাবে শনাক্ত হয়েছেন ৪০ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৮০। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৬১৭ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩০০ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের