টাঙ্গাইলে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৬

কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে টাঙ্গাইল জেলা পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এই ক্যামেরা উদ্বোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের সদস্যরা যেখানেই সেবা দেবে, সেই কাজটি যেন জনগণের কাছে জবাবদিহিমূলক হয়ে ওঠে। সেই জবাবদিহি পুলিশ সদস্যকে দেশবাসীর কাছে উপস্থাপনের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করা হয়েছে। এর ফলে পুলিশের দায়িত্ব ও জনগণের জবাবদিহিতাও ক্যামেরার মাধ্যমে ফুটে উঠবে। পাইলট প্রকল্পের আওতায় টাঙ্গাইলে পরীক্ষামূলকভাবে ৪২টি ক্যামেরার মাধ্যমে যাত্রা শুরু করেছি। এই ক্যামেরাগুলো ট্রাফিক পুলিশ ও বিভিন্ন থানায় বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) দেলোয়ার হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক এশরাজুল হক প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম